Thursday, December 7, 2017

বৌভাতের পরদিনই বাথরুম থেকে উদ্ধার নববধূর ঝুলন্ত দেহ



বৌভাতের পরদিনই রহস্যজনক মৃত্যু গৃহবধূর। 
বাথরুম থেকে উদ্ধার হল ঝুলন্ত দেহ। 
মৃতার পরিবারের অভিযোগ, 
খুন করে দেহ ঝুলিয়ে দেওয়া হয়েছে।
অভিযোগের প্রেক্ষিতে আটক করা হয়েছে 
স্বামী সহ শ্বশুরবাড়ির সদস্যদের।
বুধবার ৬ ডিসেম্বর উত্তর ২৪ পরগনার
 নোয়াপাড়ার বাবু কোয়ার্টারে বউভাত ছিল বেবি দেব রায়ের। 
বৃহস্পতিবার সকালে বাড়ির বাথরুম থেকে উদ্ধার হয় বেবির ঝুলন্ত দেহ। 
জানা গেছে, বৌভাতের দিনই ঝামেলা বাধে। 
সেলফি তুলতে গিয়ে, বেকায়দায় ধাক্কা লেগে একটি ফুলদানি ভেঙে যায়। 
তা নিয়েই গণ্ডগোল হয় স্বামী শুভঙ্করের বৌদির সঙ্গে।
For more -                                                               Click me

Wednesday, December 6, 2017

হেমন্তের মিষ্টি রোদ - Sweet sunshine of frost

বসে আছি খোলা বাতায়নে,
একটা বালিসে হেলান দিয়ে,
পরছে কত কথা,

এই দুপুরে হেমন্তের মিষ্টি রোদ
গায়ে মেখে,
দুরে কোথাও ঐ পুকুর পাড়ে
হেলান গাব গাছটার ঝোলা ডালে,
নাম না জানা একটা পাখি
ডাকছে কখন থেকে,
আর একদিকে বন্ধ বাতায়নের
অপার থেকে একটা হলুদ রঙের পাখি উরে উরে,
ঘুরে ঘুরে তার ঠোঁট দিয়ে
কাঁচের ওপর ঠোকরাচ্ছে
ক্রমাগত, দেখতে গেলে
উড়ে গিয়ে বসছে আমার
ঐ পিয়ারা গাছের ডালে।

মনটা কেমন যেন উদাস হয়ে
আছে, তাই ভাবছি গুরুদেব
ঠিক বলেছিলেন, যাহা চাই
তাহা ভুল করে চাই,
যাহা পাই তাহা চাইনা,
আমার মনকে আমাকে ই
ঠিক করতে হবে, তাই এই
গানটা শুনলাম দুবার করে
কথাগুলো বুঝবার চেষ্টা
করলাম, এখন তো আর
কাগজ কলম লিখতে লাগেনা
ভাল লাগলো তাই তোমাকে পোস্ট করছি এই অপরাহ্নে।

Tuesday, December 5, 2017

মেঘ বললো - bengali new kobita - Vedio



মেঘ বললো
Pinkey Das
মেঘ বললো,"যাবি ?
অনেক দুরের গেরূয়া নদী,
অনেক দুরের একলা পাহাড়,
অনেক দুরের গহীন সে বন- গেলেই দেখতে পাবি। যাবি?"
জানালা দিয়ে মুখ ঝুঁকিয়ে বললো সে মেঘ,
"যাবি? আমার সংগে যাবি?
দিন ফুরিয়ে রাঁত ঘনাবে,রাত্রি গিয়ে সকাল হবে,নীল আকাশে উড়বে পাখি,
-গেলেই দেখতে পাবি,যাবি?"
শ্রাবণ মাসের একলা দুপুর,মেঘ বললো,"যাবি?"
"কেমন করে যাবরে মেঘ? কেমন করে যাব?
নিয়ম ঘেরা জীবন আমার,
নিয়ম ঘেরা এধাঁর ওধাঁর,
কেমন করে নিয়ম ভেঙে এ জীবন হাঁরাবো?
কেমন করে যাবরে মেঘ? কেমন করে যাব?"
মেঘ বললো,"দূরের মাঠে বৃষ্টি হয়ে ঝরবো,
সবুজ পাতায় পাতায় ভালবাসা হয়ে ঝরবো,
শান্ত নদীর বুকে আনবো জলোচ্ছ্বাসের প্রেম,
ইচ্ছে মতন ভাংগবো,ভেংগে পরবো-
এই মেয়ে তুই যাবি?আমার সংগে যাবি?"
"যাবোনারে মেঘ-পারবোনারে যেতে,
আমার আছে কাজের বাঁধন ; কাজেই থাকি মেতে।
কেবল যখন ঘুমিয়ে পরি তখন আমি যাই ;
সীমার বাঁধন ডিংগিয়ে দৌরে এক ছুটে পালাই,
তখন আমি যাই;
স্বপনে আমার গেরূয়া নদী,স্বপনে আমার সুনীল আকাঁশ,স্বপনে আমার দূরের পাহাড়- সব কিছুকে পাই।
জাগরণের এই যে আমি,ক্রীতদাসদের মতন
জাগরণের এই যে আমি এবং আমার জীবন,
কাজ অকাজের সুতোয় বোঁনা মুখোশ ঘেরা জীবন ,
তবুরে মেঘ যাবো,একদিন ঠিক তোরই সঙ্গে;
শ্রাবণ হাওয়ার নতুন রংগে,যাবরে মেঘ যাবো।
সেদিন আমি,শিমুল,পলাশ ভিঁজবো বলে যাবো,
পাগল হাওয়ায় উতল ধারায় আমায় খুঁজে পাব,
যাবোরে মেঘ যাবো,যাবরে মেঘ যাবো,যাবরে মেঘ যাবো। =

Monday, December 4, 2017

Kolkata eye hd picture

লন্ডন আই-এর ধাঁচে ‘কলকাতা আই’ গড়া হবে।প্রায় ১২০ মিটার ব্যাস বিশিষ্ট ওই হুইল মন্থর গতিতে ঘুরবে মিলেনিয়াম পার্কে। এতে চেপে গঙ্গার সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি অনেক উপর থেকে কলকাতা শহরটাকেও দেখতে পাবেন দর্শনার্থীরা।
কলকাতা আই গড়ার প্রথম প্রস্তাব দেওয়া হয় ২০১১ সালে ।তখন এর নির্মাণখরচ ধরা হয়েছিল ১০০ কোটি টাকা।বর্তমানে (২০১৫) সালে এই খরচ বেড়ে হয়ছে ৩৮০ কোটি টাকা  কলকাতা আই রাজ্য সরকার ও বেসরকারি উদ্যোগে গড়ার কথা রয়েছে এবং এর নির্মাণ খুব শীঘ্রই শুরু হবে।

আমি একটা মেয়ে - I am a girl - New Bengali Kobita

আমি একটা মেয়ে।
আমি লম্বা চুলে খোঁপা বেঁধে খোঁপায় ফুল গুজি।
আবার চুল ছোট করে মেম সাহেব ও আমি হই।
আবার এই চুলের কারণে চুলের মুঠি ধরে অত্যাচারিত ও আমিই হই!
আমি একটা মেয়ে।
আমি খুব সুন্দর করে শাড়ি পরি।কখনো সামনে কুচি দিয়ে কখনো বা গাঁয়ের বধূর মতে আটপৌরে শাড়ি।
কখনো পরি সালোয়ার কামিজ।
কখনো বিলেতের মেয়েদের মত শার্ট প্যান্ট ও পরি।
আবার এই আমি বস্ত্রাবৃত অবস্থায় ধর্ষণ ও হই!
আমি একটা মেয়ে।
আমি খুব সুন্দর করে চোখে কাজল পরি।
কপালে টিপ পরি, চুড়ি পরি, হাতে ঘড়ি পরি, পায়ে নূপুর পরি।আরো কত গয়না পরি।ভারি হার, টিকলি।
এই আমিই আবার পান থেকে চুল খসলে সমাজে নিগৃহীত হই!
আমি একটা মেয়ে।
আমি সংসার সামলাই, অফিসে চাকরী করি, ব্যবসা করি, হাতের শিল্পের কাজ করি।
এই আমিই আবার পতিতালয়ে ও পুরুষ জাতির সাময়িক সুখের কারণ হই!
আমি একটা মেয়ে।
আমি বাবার ভালোবাসা পাই।পাই ভাইয়ের ভালোবাসা, ছেলের ভালোবাসা।
সবটুকু দিয়ে প্রত্যাশা করি স্বামীর ভালোবাসা, আদর।
এই আমাকেই আবার কিছু পুরুষ বেশ্যালয়ে আদরের নামে বুকে সিগারেটের আগুন দিয়ে পুড়িয়ে দেয়!
আমি একটা মেয়ে।
আমি ভালোবাসতে জানি।বাবা-মা, ভাইবোন, স্বামী সন্তান, শ্বশুর-স্বাশুড়ি, ননদ-দেবর সবাইকে।
এই আমি, শুধু আমি সমাজের জন্য সবার থেকে অবহেলিতও হই!
আমি একটা মেয়ে।
আমি প্রচুর বিলাসিতায় থাকি।আবার থাকি অভাব অনটনে।কখনো জন্মাই সোনার চামচ নিয়ে, জন্মাই; জন্মের আগেই অভাব নিয়ে।
আমি একটা মেয়ে।
আমি প্রসব যন্ত্রণা সহ্য করার ক্ষমতাপ্রাপ্ত ঈশ্বরের এক সৃষ্টি!
আমি একজন মেয়ে!
আমি!
'আমি একটা মেয়ে' 

Saturday, December 2, 2017

You came here on earth, buds - তুমি এসেছিলে পৃথিবীতে , কুঁড়ি হয়ে -

তুমি এসেছিলে পৃথিবীতে , কুঁড়ি হয়ে
ফোটোনি এখনো হয়ে ফুল।
পেয়েছিলে ব্যাগ পেয়েছিলে খাতা,
পেয়েছিলে রঙ পেনসিল।
বাবা মায়ের হাতটি ধরে
নিষ্পাপ মনটি নিয়ে
গিয়েছিলে একদিন স্কুল।
স্কুল ছুটি হলে
মিষ্টি লজেন্স মেলে
স্যার এর  হাত থাকে
বোঝোনি তখোনো
জব্দ করবে স্যার নিশ্পাপ মন।
সব হলো শেষ জয় হলো স্যার হয়ে।
তুমি আসে ছিলে কুড়ি হয়
নিষ্পাপ মন নিয়ে
শিশিরের  ফুল হতে।

Tuesday, November 28, 2017

Childhood days were very well - ছোটো বেলায় ছিলাম বেশ !


ছোটো বেলায় ছিলাম বেশ 
স্বাধীন দেশে স্বাধীন বেশ 

ছোটো বেলায় ছিলাম বেশ 
কাদা মাখা ৰঙীন দেশ 

ছোটো বেলায় ছিলাম বেশ 
মায়ের কোলে ঘুমের রেশ 





ছোটো বেলায় ছিলাম বেশ 
ঢিলা মেরে খেতাম কেস

ছোটো বেলায় খেতাম  বেশ 
পুজোর রাখা সন্দেশ 

ছোটো বেলার হলো শেষ 
দুখের আর নাইকো শেষ .